ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচি যদি জনগণের ভোগান্তির কারণ হয়, তা হলে

ভোগান্তি ও বিশৃঙ্খলা হলে কর্মদিবসে সমাবেশের অনুমতি দেয়া হবে না ডিএমপি কমিশনার

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৬ জুলাই ২০২৩, দুপুর ৩:৪২ সময় , আপডেট সময় : ২৬ জুলাই ২০২৩, দুপুর ৩:৪২ সময়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচি যদি জনগণের ভোগান্তির কারণ হয়, তা হলে বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।

বুধবার (২৬ জুলাই) সকালে রাজধানীর হোসাইনী দালানে পবিত্র আশুরা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৯টি দলের আবেদন আমাদের হাতে এসেছে। বিষয়টি পর্যালোচনা করে আমরা কয়েকটি দলকে সমাবেশের অনুমতি দেব। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল জনসভা করে লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করে তারা যেন ভবিষ্যতে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন।

ডিএমপি কমিশনার বলেন, যারা সমাবেশে আসবেন— তারা যেন লাঠিসোঁটা বা ব্যাগ না নিয়ে আসেন। আমি সব রাজনৈতিক দলকে বলব আপনারা সমাবেশ করেন, কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমাদের বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।

এর আগে, ২৯ জুলাই পবিত্র আশুরা উপলক্ষ্যে ইমাম বাড়ার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার কথা জানান খন্দকার গোলাম ফারুক। বলেন, পুরো এলাকা ডগ স্কার্ট ও মেশিনের মাধ্যমে সুইপিং করা হবে। পাশাপাশি তাজিয়া মিছিলের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯