করোনা মহামারিকালে সৎকারে বাধ্যতামূলক লাশ পোড়ানোর নির্দেশ দেওয়ায় মুসলিমদের কাছে ক্ষমা চেয়েছে শ্রীলংকা সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে এ

লাশ পোড়ানোয় মুসলিমদের কাছে ক্ষমা চাইল শ্রীলংকা সরকার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৪ জুলাই ২০২৪, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ২৪ জুলাই ২০২৪, সকাল ৯:৪৬ সময়
করোনা মহামারিকালে সৎকারে বাধ্যতামূলক লাশ পোড়ানোর নির্দেশ দেওয়ায় মুসলিমদের কাছে ক্ষমা চেয়েছে শ্রীলংকা সরকার। 

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভা কোভিড-১৯ মহামারি চলাকালীন বাধ্যতামূলক লাশ পোড়ানোর বিষয়ে ক্ষমাপ্রার্থনা করছে।

করোনায় মৃতদের মুসলিম রীতিতে কবর দেওয়াকে নিরাপদ বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

মুসলিমরা শ্রীলংকায় সংখ্যালঘিষ্ঠ। ইসলাম ধর্ম অনুযায়ী, মৃতদের মক্কার দিকে মুখ করে কবর দেওয়া হয়। অপর দিকে বৌদ্ধ ও হিন্দুদের মৃতদেহ সৎকারে পোড়ানো হয়। 

মুসলিম কাউন্সিল অব শ্রীলংকার হিলমি আহমেদ বার্তা এএফপিকে বলেন, ‘আমরা এখন দুই শিক্ষাবিদ - মেথথিকা বিথানেগে এবং চন্না জয়সুমানার বিরুদ্ধে মামলা করব। তারাই তখন লাশগুলো পোড়ানোর জন্য বাধ্য করেছিল। আমরা এখন ক্ষতিপূরণও চাইব। 

করোনা মহামারিকালে লাশ পোড়ানোর জন্য ওই সময়ের শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রশাসন জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে। চলতি মাসে প্রকাশিত একটি বইয়ে এ প্রসঙ্গে গোতাবায়া নিজের পক্ষে সাফাইও গেয়েছেন। 

তিনি জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তখন লাশ পোড়ানোর আদেশ দেওয়া হয়েছিল।  

২০২১ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শ্রীলংকা সফরের সময় বাধ্যতামূলক লাশ পোড়ানো নীতি বন্ধ করে শ্রীলংকা সরকার।   

অর্থনৈতিক সঙ্কটের কারণে বিক্ষোভের মুখে পড়ে দুই বছর আগে পদত্যাগ করতে বাধ্য হন গোতাবায়া।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯