সারাদেশের বিভিন্ন জায়গার মত কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে জড়িত শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অতর্কিত হামলা

কুবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের গণহারে পদত্যাগ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ১১:৩৫ সময় , আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ১১:৩৫ সময়
সারাদেশের বিভিন্ন জায়গার মত কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে জড়িত শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় কুবির বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগকে 'অবাঞ্চিত' ও পদত্যাগের ঘোষণা দিচ্ছেন।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে আটটায় এক আন্দোলনকারীকে হামলার পর রাত ১০ টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রলীগের কর্মীরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম 'ফেসবুকের' প্রোফাইলে পোস্ট দেওয়ার মাধ্যমে এর ঘোষণা দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ ছাত্রলীগকে অবাঞ্ছিত ও পদত্যাগ করার ঘোষণা অব্যাহত আছে।

পোস্টগুলোতে উল্লেখ করা হয়, 'অতীতে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম এটা জেনে যে ছাত্রলীগ ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করে। তবে বর্তমান ছাত্রলীগ যা বুঝাইলো এতে এই মূহুর্ত থেকে আমি আর কোনোভাবেই ছাত্রলীগের কোনো কর্মকান্ডের সাথে সম্পৃক্ত না।'

নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে প্রথম পদত্যাগকারী নুসরাত জাহান সুরভী বলেন, "আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও জানেন দেশে কি হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।"

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯