নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরির দ্বন্দ্বের জেরে যুবককে ঘরে ডুকে গুলি করে হত্যা করা হয়। সোমবার (১৫ জুলাই) বিকেল

মোটরসাইকেল চুরির দ্বন্দ্বের জেরে যুবককে গুলি করে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ১১:৩৩ সময় , আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ১১:৩৩ সময়
নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরির দ্বন্দ্বের জেরে যুবককে ঘরে ডুকে গুলি করে হত্যা করা হয়। 

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সরদার বাড়ীর মনু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩২)। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

নিহতের স্ত্রী নাছিম আক্তার জানান, বিকেল ৪টার দিকে জসিম উদ্দিন গোসল করে খাবার খেতে প্রস্তুত হচ্ছিল। এ সময় পাশ্ববর্তী বরপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সায়মনসহ মোটরসাইকেল যোগে আসা ৩ যুবক নিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় সায়মন তাকে গুলি করে পালিয়ে যায়। এর আগে রবিবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে সায়মনসহ ৩ যুবক এসে জসিমকে হত্যা করবে বলে নাছিমা আক্তারকে হুমকি দিয়ে যায়।

তিনি আরো জানান, ১ মাস পূর্বে সায়মনের একটি মোটরসাইকেল জসিম উদ্দিন চুরি করে নিয়ে যায়। এরপর থেকে তিনি বাড়ীতে ছিলেন না। স্ত্রী নাছিমা আক্তারের সাথে যোগাযোগ রাখেননি। গত ৩ মাস পূর্বে জসিম উদ্দিনের একটি মোটরসাইকেল চুরি হয় বলে দাবী করেন স্ত্রী নাছিমা আক্তার।

এ ঘটনায় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯