ঢাকার সাভারে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪০ তরুণ-তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সাভারে হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৪০

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, সকাল ৮:৫৫ সময় , আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, সকাল ৮:৫৫ সময়
ঢাকার সাভারে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪০ তরুণ-তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।

সোমবার (১৫ জুলাই) বিকালে সাভারের আমিনবাজার ইউনিয়নের মানিকনগর এলাকার হোটেল গ্রিন আবাসিক (ফ্রেশে) হোটেল থেকে তাদের আটক করেন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। পরে তাদের আমিনবাজার পুলিশ ক্যাম্পে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র কিছু ব্যক্তিকে ম্যানেজ করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। স্থানীয়দের অনুরোধ ও সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান পুলিশ নিয়ে ওই হোটেলে অভিযান চালায়। এ সময় ১৮ জন তরুণী ও ২২ জন তরুণকে আটক করা হয়। তবে হোটেল ভবন মালিক আজিজুর রহমান পালিয়ে যায়।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহমেদ বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ নিয়ে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৮ জন তরুণী ও ২২ জন তরুণকে আটক করা হয়। পরে তাদের আমিনবাজার পুলিশ ক্যাম্পে দেওয়া হয়।

আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আটকরা সবাই অবৈধ ও অনৈতিক কাজে লিপ্ত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯