কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান

কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ২:৩৭ সময় , আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ২:৩৭ সময়
কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটা স্পষ্ট যে কোটা আন্দোলনের মধ্যে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধীরা প্রবেশ করেছে।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা রোববার (১৪ জুলাই) রাতে যে ধরনের স্লোগান দিয়েছে তা সরকারবিরোধী কোনো স্লোগান নয় বরং রাষ্ট্রবিরোধী স্লোগান। এমনকি প্রধানমন্ত্রীবিরোধী স্লোগান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা কোটাবিরোধী আন্দোলন নয় বরং রাষ্ট্রবিরোধী আন্দোলনে রুপ দেয়া হয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার কারা হচ্ছে। এ আন্দোলনে বিএনপি ও জামায়াত ইন্ধন দিচ্ছে।

তিনি আরও বলেন, দেশকে কোনভাবেই অস্থিতিশীল হতে দেয়া হবে না। কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে দেয়া হবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯