যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ শে মার্চ ছাত্র শিক্ষকদেরকে গণহত্যা করেছে রাজাকাররা, সেই রাজাকারের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান

‘রাজাকারের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না’

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ১১:৫৯ সময় , আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ১১:৫৯ সময়

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ শে মার্চ ছাত্র শিক্ষকদেরকে গণহত্যা করেছে রাজাকাররা, সেই রাজাকারের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না বলে প্রশ্ন রেখেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

রোববার (১৫ জুলাই) রাত সোয়া ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জুনায়েদ আহমেদ পলক এসব কথা লিখেন।

মধ্যরাতে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। স্লোগানে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। স্লোগান দিতে থাকে ‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার’। তাদের এমন বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন তিনি।

বিষয়টি ঘিরে আরও পোস্ট করেন পলক। তিনি লিখেন, ‘তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা’ স্লোগান লিখে পোস্ট দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এ সংক্রান্ত একটি পোস্টারও।

সবশেষ রাত সোয়া ১টায় ফেসবুক আরেকটি পোস্ট দেন প্রতিমন্ত্রী পলক। লিখেন, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯