বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন ঘোষণা করেছে ফরিদপুরের

হাসপাতালের পরিচালক অপসারণের দাবিতে সাংবাদিকদের কর্মসূচি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ জুলাই ২০২৪, সকাল ৮:২৬ সময় , আপডেট সময় : ১৩ জুলাই ২০২৪, সকাল ৮:২৬ সময়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ  হাসপাতালের পরিচালক ডা.হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন  ঘোষণা করেছে ফরিদপুরের সাংবাদিকেরা।

ফরিদপুর প্রেসক্লাবের ‌ উদ্যোগে ৭২ ঘন্টা ‌ আল্টিমেটাম ‌পরবর্তী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

শুক্রবার (১২ জুলাই) রাতে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় আয়োজিত সভা পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এতে ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

সভায় জানানো হয়, ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসা সেবার নামে রোগীদের সাথে নিয়মিতভাবে হয়রানি ও প্রতারণা করা হচ্ছে। স্বাস্থ্য সেবার মান প্রতিনিয়তই খারাপ হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না। তাই স্বাস্থ্যসেবার উন্নতি করণে এই আন্দোলনে ফরিদপুরের সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের অপসরন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে  আগামী রবিবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক নাজিম বকাউল, বিকে শিকদার সজল, আলিমুজ্জামান রনি, এস এম মনিরুজ্জামান, মাসুদুর রহমান তরুণ, শেখ মফিজুর রহমান শিপন, জাহিদুল ইসলাম ইবু।

এ সময় প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯