বরগুনায় ১ কেজি গাঁজাসহ মো: ফয়সাল প্যায়াদা (২০) নামে এক যুবককে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বরগুনায় স্কুলব্যাগ ভর্তি গাঁজাসহ ১ জন আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৬ সময় , আপডেট সময় : ১১ জুলাই ২০২৪, দুপুর ৪:৪৬ সময়
বরগুনায় ১ কেজি গাঁজাসহ মো: ফয়সাল প্যায়াদা (২০) নামে এক যুবককে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মানুষের দৃষ্টি এড়ানোর জন্য স্কুল ব্যাগে গাঁজা রেখেছিলো।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে বরগুনা পৌর সুপার মার্কেটের পেছনে চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ফয়সাল বরগুনা সদর উপজেলার ৯ নং এম, বালিয়াতলী ইউনিয়নের জেলাখানা গ্রামের মো. সেলিম প্যায়াদার ছেলে।

মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম। তিনি জানান, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।

তিনি আরও জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক চালান হবে, সেই খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় স্কুল ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা সহ ফয়সালকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯