শুরু হচ্ছে আরবি নতুন বছর। শেষ হতে যাচ্ছে হিজরি ১৪৪৪ সনের। ইসলামি বর্ষপঞ্জি তথা হিজরি সালে যে চারটি

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১১:১২ সময় , আপডেট সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১১:১২ সময়

শুরু হচ্ছে আরবি নতুন বছর। শেষ হতে যাচ্ছে হিজরি ১৪৪৪ সনের। ইসলামি বর্ষপঞ্জি তথা হিজরি সালে যে চারটি মাস মুসলমানদের দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে মহররম অন্যতম। ১০ মহররমকে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখে সেদিন নানা কর্মসূচি পালন করে মুসলিম উম্মাহ। ১৪৪৫ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকটি বসবে।

এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পবিত্র আশুরা কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে দিনটি বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকরূপে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারবর্গ ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯