প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান

প্রধানমন্ত্রীর একদিন আগেই দেশে ফেরার কারণ জানালেন ওবায়দুল কাদের

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ জুলাই ২০২৪, দুপুর ৩:২৮ সময় , আপডেট সময় : ১০ জুলাই ২০২৪, দুপুর ৩:২৮ সময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সফর সংক্ষিপ্ত করে ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কি কারণে একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী— এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে বেইজিংয়ে রাত্রিযাপন না করে দেশেই ফিরছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন করবেন না। স্থানীয় সময় বুধবার তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল দেশে অবস্থান করছেন। তিনি কিছুটা অসুস্থ। সেই কারণে প্রধানমন্ত্রী রাতেই দেশে ফিরছেন। যারা বলছেন প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, এটা মিথ্যা ও ভুল বার্তা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯