ইউনিয়ন মিনিস্ট্রি অব ইনফরর্মেশন অ্যান্ড ব্রডকাস্টিং (আইএন্ডবি) অব ইন্ডিয়া ২০২১ সালের মে মাস থেকে ১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল নিষিদ্ধ করেছে। ‘ভারত বিরোধী’ বিষয়বস্তুর কারণে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনটি আরো জানায়, তথ্য
প্রযুক্তি (আইটি)’র সেকশন ৬৯এ
ধারা লংঘনের দায়ে ওই ওয়েবসাইট
ও চ্যানেলগুলো মুছে ফেলা হয়।
এই আইনের আওতায় কেন্দ্র যে কোন সরকারি
সংস্থাকে ভারতের সার্বভৌমত্ব ও অখ-তার
জন্য হুমকি, রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা জনিত
কারণ বা বিদেশী রাষ্ট্রের
সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়- এমন
সব বিষয়বস্তু ব্লক করতে নির্দেশনা
দিতে পারে।
হিন্দুস্তান টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক
কর্মকর্তাদের উদ্ধৃতি করে জানায়, ‘মন্ত্রণালয়
ভারত-বিরোধী বিষয়বস্তু প্রচারের দায়ে গত দুই
বছরে ১৫০টির বেশি ওয়েবসাইট ও
ইউটিউভ ভিত্তিক নিউজ চ্যানেলকে নিষিদ্ধ
করেছে।’
যেসব ইউটিউব নিউজ চ্যানেল নিষিদ্ধ
করা হয়- সেগুলোর গ্রাহক
সংখ্যা ছিল ১২,১২৩,৫০০ এরও বেশি
ও এগুলোতে মোট ভিউ ছিল
১,৩২০,৪২৬,৯৬৪।
ভারতে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলির মধ্যে-
খবর উইথ ফ্যাক্টস, খবর
তাইজ, ইনফরমেশন হাব, ফ্ল্যাশ নাও,
মেরা পাকিস্তান, হাকিকাত কি দুনিয়া ও
আপনি দুনিয়া টিভি রয়েছে।
আই অ্যান্ড বি মন্ত্রী বলেন,
‘যে (সামাজিক মিডিয়া) অ্যাকাউন্ট যা একটি ষড়যন্ত্র
বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে,
তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’