কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একমাত্র অভিযুক্তকে আসামী

কিশোরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ জুন ২০২৪, দুপুর ২:২০ সময় , আপডেট সময় : ৩০ জুন ২০২৪, দুপুর ২:২০ সময়
কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একমাত্র অভিযুক্তকে আসামী করে তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন ঐ ভুক্তভুগী নারী।

ধর্ষণে অভিযুক্ত আনু (২৫) তাড়াইল উপজেলার দশদ্রুন গ্রামের নুরুল আমিনের ছেলে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুন আলী আরিফ জানান, "ভুক্তভুগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তার নয় মাস বয়েসি সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন। শনিবার (২৯ জুন) রাত তিনটার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ভুক্তভুগী নারীকে পাশের পুকুর পাড়ে এনে ধর্ষণ করে পালিয়ে যায়।"

এ বিষয়ে ভুক্তভুগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯