ভারতের ক্রিকেট বিশ্বে আধিপত্য দেখানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রিস গেইল। বিসিসিআইয়ের ক্ষমতা এবং প্রভাব বিস্তারের বিষয়টিতে জোর

ক্রিকেট চালায় ভারত, কথা বলার ক্ষমতা কারো নেই: গেইল

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৭ জুন ২০২৪, সকাল ৮:১০ সময় , আপডেট সময় : ২৭ জুন ২০২৪, সকাল ৮:১০ সময়
ভারতের ক্রিকেট বিশ্বে আধিপত্য দেখানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রিস গেইল। বিসিসিআইয়ের ক্ষমতা এবং প্রভাব বিস্তারের বিষয়টিতে জোর দিয়ে বলেছেন, আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখা উচিত।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, ‘কেউ ভারতের উপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই।’

ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ক্রিকেটার আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে কোনো একটিকে বেছে নেবে, আশঙ্কা গেইলের। তার মতে, বিষয়টির না মিটলে আইপিএলের কাছে হেরে যাবে আন্তর্জাতিক ক্রিকেট। ৪৪ বর্ষী সাবেক বাস্তবতা মেনে নিয়ে মতামত জানিয়েছেন।

‘আইপিএল যখন চলছে, তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না। এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না।’

গেইল অবশ্য মনে করেন, আইপিএল এমন সময় আয়োজন করা উচিত, যখন অন্য কোনো দেশের আন্তর্জাতিক ম্যাচ থাকবে না। সকল ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক খেলার সূচি আলাদা রাখার পরামর্শ দিয়ে সমস্যার সমাধানে প্রস্তাব দিয়েছেন তিনি।

‘বিশ্বকাপের সময় অন্যকোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯