গভীর রাতে বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। তবে সকালে তাদের

কারাগারের ছাদ ফুটো করে পালালো ৪ ফাঁসির আসামি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:৩৭ সময় , আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:৩৭ সময়
গভীর রাতে বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। তবে সকালে তাদের কারাগারের আশপাশের এলাকা থেকে আবারও ধরা হয়। মঙ্গলবার (২৪জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চারজন ফাঁসির আসামি পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ‘বিষয়টি অনেক স্পর্শকাতর। পুলিশ সুপার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চার আসামির নামও জানা যায়নি। তবে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই চার আসামি পালিয়ে যান। তাদেরকে পরে বগুড়ার চাষীবাজার থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯