ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা কুরবানি ঈদের দিনে মুক্তি পেয়েছে দেশে। তার আগে সিনেমাটির

তুফানের ’দুষ্টু কোকিল’ সবার উপরে

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৪ জুন ২০২৪, সকাল ৯:৪৫ সময় , আপডেট সময় : ২৪ জুন ২০২৪, সকাল ৯:৪৫ সময়
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা কুরবানি ঈদের দিনে মুক্তি পেয়েছে দেশে। তার আগে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারে অল্প কিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’! গানটির খণ্ড খন্ড অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

‘দুষ্টু কোকিল’ গানটি এখন বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। গানটিতে পারফর্ম করেছেন ঢালিউডের ‘কিং’ খ্যাত শাকিব খান ও টালিউডের নায়িকা মিমি চক্রবর্তী।

ভারতের আকাশ সেনের কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী কণা।

তুফান মুক্তির পর থেকেই দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছে। প্রকাশিত তুফানের ট্রেলারে ‘দুষ্টু কোকিল’ গানটির কয়েক সেকেন্ড দেখা গিয়েছিল। পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। পরে ইউটিউবে প্রকাশের পরপরই ট্রেন্ডিংয়ে চলে আসে এটি।

বৃহস্পতিবার (২০ জুন) ইউটিউবে মুক্তি পায় ‘দুষ্টু কোকিল’। এর দুইদিনের মধ্যেই শনিবার (২৯ জুন) বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় গানটি। রোববার পর্যন্ত ইউটিউবে ৬৫ লাখের বেশিবার দেখা হয়েছে গানটি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯