সরকার বিদেশিদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২৩ জুন)

সরকার বিদেশিদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে: ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ২:৪২ সময় , আপডেট সময় : ২৩ জুন ২০২৪, দুপুর ২:৪২ সময়
সরকার বিদেশিদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ জুন) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে আয়োজিত দোয়া মাহফিলে ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, তিস্তা চুক্তি না করে ভারতের সেবাদাসে পরিণত হয়েছে সরকার। ভারত সফরে করা চুক্তিতে প্রধানমন্ত্রী ভারতকে লাভবান করেছেন, বাংলাদেশ নয়। বিদেশি রাষ্ট্রের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে সরকার।

তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংসের দায় ক্ষমতাসীনদের’, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সুযোগ দেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে। বেগম জিয়া ও বিএনপি তার শিকার।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯