জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ জাকির আলী চৌধুরী (৩৩)

মৌলভীবাজার ডিবির অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ আটক ২

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৪, দুপুর ৩:৫৭ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৪, দুপুর ৩:৫৭ সময়
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ জাকির আলী চৌধুরী (৩৩) এবং আবু তালহা (২৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ জুন) রাতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া এলাকার আটককৃত জাকির আলী চৌধুরীর বাড়িতে অভিযান পরিচালনা করে। 

এসময় ঘটনাস্থলে আটককৃত দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বায়ুনিরোধক পলিপ্যাকের ভেতর থেকে ১২৫ পিস করে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত দুইজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এদের মধ্যে জাকির আলী চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩ টি এবং তালহার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯