টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছে। শনিবার (২২ জুন) সকাল

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনা চালক নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জুন ২০২৪, দুপুর ৩:৫৬ সময় , আপডেট সময় : ২২ জুন ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছে। শনিবার (২২ জুন) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চালক রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশ্যে রওয়ানা হয়ে মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজ নামকস্থানে পৌছায়। এ সময় পেছন দিক থেকে যাত্রীবাহি একটি বাস (ঢাকা মেট্রো ব-১৬-১০৯৪) লেগুনাকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় লেগুনার সামনে থাকা অপর আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে লেগুনার চালক রুবেল মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯