আদালতের নির্দেশে তিন দফায় সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের প্রায় সাতশ’ বিঘা জমি ও অসংখ্য ফ্ল্যাট

বেনজীরের বিরুদ্ধে শিগগিরই মামলা : দুদক আইনজীবী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ৩:০ সময় , আপডেট সময় : ১৩ জুন ২০২৪, দুপুর ৩:০ সময়
আদালতের নির্দেশে তিন দফায় সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের প্রায় সাতশ’ বিঘা জমি ও অসংখ্য ফ্ল্যাট এবং প্লট জব্দ হয়েছে। যা দেখে হতভম্ব খোদ সরকারের বিভিন্ন মহলে। তবে এত সম্পত্তির হদিস মেলার পরও এখনো পর্যন্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে হয়নি কোনো মামলা।

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। শিগগিরই মামলা করা হবে।

সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাকে ‘ভয়ংকর’ বলছেন দুদকের এই আইনজীবী। তিনি জানান, দুদক আইন অনুযায়ী যেগুলো অপরাধ ধরা হয় তার সবই করেছেন বেনজীর।

সাবেক এই আইজিপি স্বপরিবারে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯