ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর তীরে পড়ে থাকা কার্টুন থেকে অজ্ঞাত একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২

সরাইলে কার্টুন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ জুন ২০২৪, দুপুর ৩:৭ সময় , আপডেট সময় : ১২ জুন ২০২৪, দুপুর ৩:৭ সময়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীর তীরে পড়ে থাকা কার্টুন থেকে অজ্ঞাত একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১২ জুন) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেইট মেরাতলী এলাকা তিতাস নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, সকাল ৭ ঘটিকায় সময় শাহবাজপুর মেরাতলী এলাকায় সাত বছরের এক কিশোর ছেলে খেলতে গিয়ে তিতাস নদীর পাড়ে একটি কার্টুন দেখতে পেয়ে তুলে এনে দেখে এটিতে একটি মৃত্যু বাচ্চা। পরে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাজপুর মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড় থেকে নবজাতক কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একদিনের বাচ্চা। নবজাতকটির মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে শিশুটির পরিচয় নিশ্চিত হতে ডিএনএ সংগ্রহ করা হবে। 

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি এমরানুল। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯