বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ‘পাহাড়ে শান্তি ফেরাতে যৌথবাহিনীর সঙ্গে বিমানবাহিনীও জড়িত রয়েছে। আমাদের

স্থলশক্তিতে প্রয়োজন হলে আমরা সাপোর্ট দিতে পারব: বিমানবাহিনী প্রধান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ জুন ২০২৪, দুপুর ২:৫০ সময় , আপডেট সময় : ১২ জুন ২০২৪, দুপুর ২:৫০ সময়
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, ‘পাহাড়ে শান্তি ফেরাতে যৌথবাহিনীর সঙ্গে বিমানবাহিনীও জড়িত রয়েছে। আমাদের অত্যাধুনিক ইউআইভি আছে। যখনই প্রয়োজন হচ্ছে ব্যবহার করছি। এ ছাড়া স্থলশক্তিতে প্রয়োজন হলে আমরা যথেষ্ট এয়ার সাপোর্ট দিতে পারব। কারণ সেই সক্ষমতাও বিমানবাহিনীর রয়েছে।’

আজ বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানবাহিনী প্রধান এসব কথা বলেন।

বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাই না। কিন্তু কেউ যদি কখনো আমাদের আঘাত করার চেষ্টা করে, আমরা তার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। আমাদের সেই সক্ষমতা রয়েছে।’

এয়ার মার্শাল হাসান মাহমুদ খান আরও বলেন, ‘শিগগিরই আমরা আরও ভালো ভালো বিমান পাব বলে আশা করি। আগামী তিন বছরে বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতি করার চেষ্টা করব।’

এর আগে নতুন বিমানবাহিনী প্রধান টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯