কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সবার নজর কেড়েছিলেন আশনা হাবিব ভাবনা। কানের আসরে একেক দিন একেক লুকে হাজির

কান থেকে ফিরে বিয়ে নিয়ে উৎকণ্ঠায় ভাবনা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ জুন ২০২৪, দুপুর ১২:৩ সময় , আপডেট সময় : ১০ জুন ২০২৪, দুপুর ১২:৩ সময়
কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে সবার নজর কেড়েছিলেন আশনা হাবিব ভাবনা। কানের আসরে একেক দিন একেক লুকে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন তিনি। দেশে এসেই এই অভিনেত্রী ব্যস্ত অভিনয় নিয়ে। এর মাঝেই বিয়ে নিয়ে অনিশ্চয়তার কথা বললেন তিনি।

রোববার (৯ জুন) বিকেলে ভাবনা সামাজিক মাধ্যমে বিয়ের সাজের একটি ছবি পোষ্ট করে লিখেছেন ‘ছোট কাকু পারবে কী আমার বিয়ে দিতে?’ এতেই স্পষ্ট যে, ভাবনা বিয়ে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার জবাব মিলবে নাটকে।

এবার ছোট কাকুর সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে সিলেটের প্যালেস লাঙারি রিসোর্টে এর দৃশ্যধারণ চলছে। শুটিং চলবে আরও কয়েকদিন।

এই নাটকে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ঈদে ছোট কাকু সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। নাটকে আমি এবার যুক্ত হয়েছি। আফজাল হোসেনের পরিচালনা মানে ভিন্ন কিছু। কাজ করে বেশ ভালো লাগছে। আশা করছি, নাটকটি দর্শকের পছন্দ হবে।’

নতুন নাটক নিয়ে আফজাল হোসেন বলেন, ‘এই সিরিজের প্রতি দর্শকদের প্রত্যাশা রয়েছে। বিশেষ করে ঈদের সময় দর্শকরা ছোট কাকু সিরিজের জন্য অপেক্ষা করেন। আমিও চেষ্টা করি ভালো একটি নাটক নির্মাণের জন্য।’

নাটকে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, তানভীর হোসেন প্রবাল, দীপা খন্দকার, ফারুক আহমেদ, বিশাল চৈতি মারজিয়া, মনজুরসহ আরও অনেকে। চ্যানেল আইয়ে ঈদের দিন থেকে ঈদের ৮ম দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দর্শক এই নাটকটি দেখতে পারবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯