সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে তৃতীয় দিনের মত রাজপথে আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রোববার (৯ জুন) সকাল ১১টায়

কোটা পুনর্বহাল আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের আলটিমেটাম

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৯ জুন ২০২৪, দুপুর ৪:১৩ সময় , আপডেট সময় : ৯ জুন ২০২৪, দুপুর ৪:১৩ সময়
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে তৃতীয় দিনের মত রাজপথে আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৯ জুন) সকাল ১১টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, প্রশাসনিক ভবন, উপাচার্য চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করেন।

এসময় কোটা বিরোধী নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। উক্ত দিনের আন্দোলন শেষে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

সমাবেশে ২০১৮ সালে ঘোষিত কোটা প্রথা বাতিলের পরিপত্র বহাল করতে আগামী জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, 'সম্প্রতি শিক্ষামন্ত্রীর বক্তব্য দেখলাম। তিনি শিক্ষার্থীদের মন্ত্রী নন। যারা কোটার পক্ষে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের অক্ষমতা ঢাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করবেন না।'

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফায়েজ আহমেদ বলেন, ছাত্রসমাজ মেধার ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। ২০২৪ সালে আমাদের সে স্বপ্ন ধূলিসাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা হাইকোর্টের রায় মানি না।

আরেক শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, মেধাবীদের পিষ্ট করা হচ্ছে। আমি নারী হয়ে বলছি, আমার কোনো কোটার প্রয়োজন নেই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯