আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে গেছে শক্তিশালী নিউজিল্যান্ড। আফগানিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ৭৫ রানেই থেমে

আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারল নিউজিল্যান্ড

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ জুন ২০২৪, দুপুর ১০:৪৫ সময় , আপডেট সময় : ৮ জুন ২০২৪, দুপুর ১০:৪৫ সময়
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে গেছে শক্তিশালী নিউজিল্যান্ড। আফগানিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ৭৫ রানেই থেমে যায় কিউইদের ইনিংস।

শনিবার (৮ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছে আফগানিস্তান। আফগানদের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৫ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান জড়ো করে আফগানিস্তান। ওপেনিং জুটিতেই ১০৩ রান এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান। ৫৬ বলে ৮০ রান করেন গুরবাজ। ৪১ বলে ৪৪ রান করা ইবরাহীম অবশ্য পাননি অর্ধশতকের দেখা। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ১৩ বলে ২২ রান করেন।

শেষদিকে আফগানদের হয়ে আর কেউ জ্বলে উঠতে না পারায় প্রত্যাশা অনুযায়ী পুঁজি পায়নি আফগানিস্তান। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি শিকার করেন দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে প্রথম বলেই ফিন অ্যালেনকে সাজঘরে ফেরান ফজলহক ফারুকি। তৃতীয় ওভারে ডেভন কনওয়েকেও সাজঘরের পথ দেখান তিনি। এরপর উইকেটের উৎসবে যোগ দেন মোহাম্মদ নবী, রশিদ খানরাও।

গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি প্রতিরোধ গড়ার চেষ্টা করেও বিপর্যয় ঠেকাতে পারেননি। ফিলিপসের ১৮ ও হেনরির ১২ রান ছাড়া আর নেই কোনো দুই অঙ্কের রান। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ১৫.২ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। আফগানিস্তান পায় ৮৪ রানের রাজসিক ও ঐতিহাসিক জয়।

আফগানিস্তানের পক্ষে ফারুকি ও রশিদ দুজনই ১৭ রান খরচ করে ৪টি করে উইকেট শিকার করেন। এছাড়া দুটি উইকেট শিকার করেন মোহাম্মদ নবী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯