চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৮ জন আহত হয়েছে। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে এ

আওয়ামী লীগের আনন্দ মিছিলে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ জুন ২০২৪, সকাল ৯:৩১ সময় , আপডেট সময় : ৮ জুন ২০২৪, সকাল ৯:৩১ সময়
চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৮ জন আহত হয়েছে। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে দু’পক্ষের অবস্থান কর্মসূচিতে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্ণফুলী থানা পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরকারের প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেল ৪টায় আনন্দ মিছিলের ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ। জুমার নামাজের পর থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। একপর্যায়ে অবস্থানরত নেতাকর্মীরা দুপক্ষে বিভক্ত হয়ে পড়েন। পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষের সমর্থকরা। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী ও মোহাম্মদ জাবের নামে এক পুলিশ সদস্যসহ ১৮ জন আহত হন।

এ বিষয় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে একজন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯