জিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফ্রি ব্যবহারকারীরাও এখন থেকে ‘কাস্টম জিপিটি’

চ্যাটজিপিটির ‘কাস্টম জিপিটি’ এখন বিনামূল্যে

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১০:৫৭ সময় , আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১০:৫৭ সময়
জিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফ্রি ব্যবহারকারীরাও এখন থেকে ‘কাস্টম জিপিটি’ ব্যবহার করতে পারবেন। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 ‘জিপিটি-৪ও’-এর সঙ্গে আসা আপডেটে, চার্ট বিশ্লেষণ, ছবির বিষয়ে প্রশ্ন করার ফিচারও বিনামূল্যে ব্যবহারের আওতায় থাকবে।

মডেল ও ওয়েব প্রতিক্রিয়া, ডেটা বিশ্লেষণ, চার্ট তৈরি, ভিশন, ফাইল আপলোড, মেমোরি ও কাস্টম জিপিটির মতো চ্যাটজিপিটির ফিচারগুলো আগে শুধু অর্থের বিনিময়েই ব্যবহার করা যেত। তবে, এখন চ্যাটজিপিটির এসব ফিচার সকলেই ব্যবহার করতে পারবেন।

তবে, বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা কাস্টম জিপিটি ব্যবহার করতে পারলেও, তারা নিজস্ব জিপিটি তৈরি করতে পারবেন না। এরইমধ্যে কাস্টম জিপিটিগুলো ভিন্ন ভিন্ন উপায়ে ব্যবহারের চল তৈরি হয়েছে।

এ ছাড়া, কাস্টম জিপিটির নির্মাতারাও একটি আয় বিষয়ক প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন, যা মার্চ মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু করেছে ওপেনএআই।

ডেটা বিশ্লেষণ ও চার্ট তৈরির ফিচার থাকা ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সঙ্গে ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজ যুক্ত করে নিতে পারবেন, যা দ্রুত বিশ্লেষণ ও কাস্টমাইজযোগ্য চার্ট তৈরিতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।

তবে, গ্রাহক পরিষেবা কেনা ব্যবহারকারীরা আনলিমিটেড বার্তার সুবিধা পান। অন্যদিকে, বিনামূল্যে ব্যবহারকারীরা ‘জিপিটি-৪ও’ ব্যবহারের সময় বার্তা বা কথোপকথনের সীমায় পৌঁছে গেলে তারা স্বয়ংস্ক্রিয়ভাবেই জিপিটি-৩.৫ সংস্করণে ফিরে যাবেন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯