চুয়াডাঙ্গার সদর উপজেলার কিরনগাছী গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সোমবার (৩ জুন) বিকাল

চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে, নিহত ১

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১০:৫৪ সময় , আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১০:৫৪ সময়
চুয়াডাঙ্গার সদর উপজেলার কিরনগাছী গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সোমবার (৩ জুন) বিকাল সাড় ৩টার দিকে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, সদর উপজেলার যুগীরহুদা গ্রামের তুফান মন্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও জেলার দামুড়হুদা উপজেলার গহেরপুর গ্রামের আহার আলীর ছেলে মিলন হোসেন (২৪) এবং একই গ্রামের খোকন মন্ডলের ছেলে টুটুল রহমান (২৬) দুটি মোটরসাইকেল চেপে যাচ্ছিল।

এ সময় মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়। হাসপাতালে টুটুল রহমান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়। আহত দুজনের চিকিৎসা চলছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯