সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও তার স্ত্রীর হাতে থাকা আরও ১১৯টি স্থাবর ও ২৩টি অস্থাবর সম্পত্তি ক্রোকের

বেনজীরের আরও ১১৯টি স্থাবর ও ২৩টি অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৬ মে ২০২৪, বিকাল ৫:৪২ সময় , আপডেট সময় : ২৬ মে ২০২৪, বিকাল ৫:৪২ সময়
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও তার স্ত্রীর হাতে থাকা আরও ১১৯টি স্থাবর ও ২৩টি অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ  দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল মানবজমিনকে বলেন, দুদকের আরও একটি আবেদনের প্রেক্ষিতে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের ও তার স্ত্রীর আরও ১১৯টি স্থাবর ও ২৩টি অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ  দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার বেনজীর ও তার স্ত্রীর ৮৩টি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত।  
সূত্র: মানবজমিন

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯