ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান

এমপি আনার হত্যার ঘটনা তদন্তাধীন রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ মে ২০২৪, দুপুর ২:৪৬ সময় , আপডেট সময় : ২৩ মে ২০২৪, দুপুর ২:৪৬ সময়
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের পশ্চিমবঙ্গে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে নদী দিবস ঘোষণার দাবিতে নোঙর ট্রাস্টের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

মন্ত্রী বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় দুদেশের গোয়েন্দা, কলকাতা হাইকমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ সমন্বয় করে কাজ করছে।

তিনি বলেন, তদন্তাধীন বিষয় হওয়ায় মন্তব্য করতে চাই না। তবে শিগগিরই সব জানতে পারবেন।

তিনি আরও বলেন, নদীপথে পণ্য পরিবহন বাড়াতে পারলে অর্থনীতিতে ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯