উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় আজ ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২১ মে ২০২৪, দুপুর ১০:৫৩ সময় , আপডেট সময় : ২১ মে ২০২৪, দুপুর ১০:৫৩ সময়
 উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় আজ ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫৬টি উপজেলার ভোটার সংখ্যা তিন কোটি ৫২ লাখের বেশি। ভোটগ্রহণের জন্য ১৩ হাজার ১৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিটিতে উপজেলায় একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে কমিশন। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৮ থেকে ১৯ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯