ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এসময় জলীয় বাষ্পের আধিক্যের

ঢাকাসহ পাঁচ বিভাগে ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট জারি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৬ মে ২০২৪, সকাল ৯:৩৮ সময় , আপডেট সময় : ১৬ মে ২০২৪, সকাল ৯:৩৮ সময়
ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এসময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়তে পারে অস্বস্তিও। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এসময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এর আগে এপ্রিলে বেশ কয়েকবার তীব্র তাপপ্রবাহের কারণে হিট এলার্ট জারি করা হয়। 
 
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩, রাজশাহীতে ৩৭ দশমিক ৪, রংপুরে ৩৭, ময়মনসিংহে ৩৫ দশমিক ৫, সিলেটে ৩৬ দশমিক ৪, চট্টগ্রামে ৩৫ দশমিক ৪, খুলনায় ৩৬ দশমিক ২ এবং বরিশালে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯