পৃথিবীতে আঘাত হেনেছে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। এই ঝড় সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে।

আঘাত হানতে পারে সৌরঝড়, বিপর্যয়ের শঙ্কা ইন্টারনেটে

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ মে ২০২৪, দুপুর ৪:৪৯ সময় , আপডেট সময় : ১১ মে ২০২৪, দুপুর ৪:৪৯ সময়
পৃথিবীতে আঘাত হেনেছে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। এই ঝড় সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে। এর প্রভাব স্যাটেলাইট ও বিদ্যুৎ গ্রিডে পড়ে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধের শঙ্কা তৈরি হয়েছে।এনডিটিভি’র তথ্য অনুসারে, গতকাল (১০ মে) শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে প্রথম দফায় এই সৌরঝড় আঘাত হানার ঘটনা ঘটেছে এবং এর প্রভাবে তাসমানিয়া থেকে শুরু করে ব্রিটেনের আকাশে মহাকাশীয় আলো বা অরোরা দেখা যাচ্ছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)।

এই শক্তিশালী সৌরঝড়ের কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আর এর প্রভাব আগামী কয়েক দিন স্যাটেলাইট ও বিদ্যুৎ গ্রিডে পড়ে ‘ব্ল্যাক আউট’ পরিস্থিতি তৈরি হতে পারে। এমন শঙ্কা থেকেই স্যাটেলাইট অপারেটর, বিমান পরিবহন সংস্থা ও বিদ্যুৎ গ্রিডগুলোকে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ২০০৩ সালের অক্টোবরে পৃথিবীতে এই ধরনের শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা ঘটেছিল। প্রায় ২০ বছর ঘটে যাওয়া ওই ঘটনায় সুইডেন এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ গ্রিড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আগামী দিনগুলোতে আরও সিএমই পৃথিবীতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিরল এই সৌরঝড় যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের শঙ্কা আনলেও একই সঙ্গে তৈরি করেছে মনোমুগ্ধকর দৃশ্যও।  সৌরঝড়ের কারণে বর্তমানে উত্তর ইউরোপ থেকে করে অস্ট্রেলেশিয়া পর্যন্ত অরোরা বা নর্দার্ন লাইট দেখা যাচ্ছে আকাশে। সেই দৃশ্যের ছবি ও ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সৃষ্ট সম্ভাব্য ব্যাঘাতের জন্য স্যাটেলাইট অপারেটর, এয়ারলাইনস এবং পাওয়ার গ্রিডগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সোলার ফ্লেয়ার বা সৌর অগ্নিশিখা সাধারণত আলোর গতিতে ভ্রমণ করে এবং প্রায় আট মিনিটের মধ্যে পৃথিবীতে এসে পৌঁছায়। সেই তুলনায় সিএমইর গতি অনেকটাই ধীর। এর গড় গতি প্রতি সেকেন্ডে ৮০০ কিলোমিটারের মধ্যে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯