হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাদসাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন চালকসহ একই পরিবারের চারজন। রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাদসাগেট এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধর করে থানায় নেয়া হয়েছে। পরে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।