সৌদি আরবের ভারী বৃষ্টিপাতে অসংখ্য রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও বৃষ্টিতে ভেসে যেতে দেখা গেছে গাড়ি।

সৌদি আরবে রাস্তা তলিয়ে ভাসছে অসংখ্য গাড়ি

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৪, দুপুর ১১:২৩ সময় , আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৪, দুপুর ১১:২৩ সময়
সৌদি আরবের ভারী বৃষ্টিপাতে অসংখ্য রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও বৃষ্টিতে ভেসে যেতে দেখা গেছে গাড়ি। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুর্মা থেকে কুয়াইয়াহ পর্যন্ত।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার চলমান এ পরিস্থিতিতে এই সময় বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়ার চলমান এ পরিস্থিতি আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময় দেশটির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভার ও শিলাবৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

সতর্কতার অংশ হিসেবে সৌদি আরবের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে নাগরিকদের দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

গেল কয়েক বছর ধরেই প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সবশেষ গেল সপ্তাহে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় দুবাই ও শারজাহতে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯