রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতি ও চুল ছেড়াছেড়ির ঘটনা ঘটে। এ ঘটনায়

গুলশানে বারের সামনে হাতাহাতি, তিন নারী গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৭ এপ্রিল ২০২৪, দুপুর ৩:৫০ সময় , আপডেট সময় : ১৭ এপ্রিল ২০২৪, দুপুর ৩:৫০ সময়
রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতি ও চুল ছেড়াছেড়ির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরবর্তীতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।

গত ১৪ এপ্রিল রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পড়া নারী ও লাল শাড়ি পড়া নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিল নারীরা। কয়েকজন পুরুষ অবশ্য তাদেরকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯