ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে ৬ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৫

৬ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৪, দুপুর ১২:১৩ সময় , আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৪, দুপুর ১২:১৩ সময়
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে ৬ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক রয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

জানা যায়, গত ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ দিন বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি শুরু হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীর পারাপার স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯