পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) গতকাল সোমবার বলেছে, ৯ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সে

ঈদুর ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করলো পাকিস্তান

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২ এপ্রিল ২০২৪, দুপুর ১:৪৪ সময় , আপডেট সময় : ২ এপ্রিল ২০২৪, দুপুর ১:৪৪ সময়
পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) গতকাল সোমবার বলেছে, ৯ এপ্রিল পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের ‘জন্ম’ হবে। পরদিন ৯ এপ্রিল সন্ধ্যায় এটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটের বেশি আকাশে পবিত্র শাওয়ালের এ চাঁদ দেখা যেতে পারে। ৯ এপ্রিল পাকিস্তানের বেশির ভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরাঞ্চলে কিছুটা মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পাকিস্তানে গত ১১ মার্চ এ বছরের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে শুরু হয় রোজা পালন। আবহাওয়া অফিসের পূর্বাভাস সঠিক হলে দেশটিতে এ বছর ২৯টি রোজা রাখবেন মুসলিমরা।

ইসলামিক ক্যালেন্ডারে দিন–মাস–বছরের হিসাব করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। সেই হিসেবে একেকটি মাস হয় ২৯ বা ৩০ দিনে। তাই নতুন চাঁদ না দেখে আগে থেকেই নির্ধারণ করা কোনো দিন বা তারিখে রোজা পালন শুরু বা শেষ করা কিংবা ঈদ উদ্যাপনের সুযোগ নেই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯