সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।শনিবার

সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে : মঈন খান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ মার্চ ২০২৪, দুপুর ২:৪৫ সময় , আপডেট সময় : ৩০ মার্চ ২০২৪, দুপুর ২:৪৫ সময়
সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর মগবাজারে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাসায় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

ক্ষমতার জন্য বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে— আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে মঈন খান বলেন, সরকারের অভিযোগ সত্যি নয়। বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করতো, তাহলে সারা বছর এসি রুমে বসে সিনেমা দেখতো। কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করছে, সভা-সমাবেশ করছে। সারাদেশে পদযাত্রা করেছে। সরকারের অভিযোগের কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আজকে ভিন্ন মত প্রকাশের সুযোগ দিচ্ছে না। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ অন্য দল করবে— এভাবেই সারা দুনিয়া চলে আসছে। আমরা আশা করবো সরকার মানুষকে তাদের মতামত প্রকাশের সুযোগ দেবে। ভোটের অধিকার ফিরিয়ে দেবে। আমরা মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। কথা বলার স্বাধীনতা চাই।

মঈন খান বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে একদলীয় বাকশাল কায়েম করেছে। এটা সারা দুনিয়া বলছে। তাহলে আমরা এদেশে কীভাবে বাস করবো। বর্তমান সরকারের অধীনে বিগত তিনটি নির্বাচনের ইতিহাসের দিকে তাকানোর আহ্বান জানিয়ে মঈন খান বলেন, দেশের ১২ কোটি ভোটার নির্বাচন প্রত্যাখ্যান করেছে। কিন্তু সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯