অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১০ জন নিহত

অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১০ জন নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ১২:৮ সময় , আপডেট সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ১২:৮ সময়

উত্তর অস্ট্রেলিয়ার সিডনির হান্টার ওয়াইন অঞ্চলে এক বিয়ের বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। সোমবার (১২ জুন) পুলিশ এক বিবৃতিতে জানায়, গুরুতর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে কারণ অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (১১ জুন) গভীর রাতে সিডনির গ্রেটার শহরের এই বাস দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় জানা গেছে, নিহতের সংখ্যা ১০ জন এবং বাকি ১১ জন আহতকে হেলিকপ্টার এবং এ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসের বাকি যাত্রীরা প্রাণে বেঁচে যায়। তবে তাদেরও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি কোনো উদ্দেশ্য মূলক নাকি দুর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে। বাস চালক এই ঘটনায় আহত হয়েছেন এবং তাদের আলাদা পুলিশি হেফাজতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় মেয়র জে সুয়াল বলেন, বাসটি ওয়াইন এস্টেটে অনুষ্ঠিত এক বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯