ভারতের পণ্য বর্জন করায় সরকার ও তাদের লোকরা এত বিচলিত কেন? বলে প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব

ভারতের পণ্য বর্জন করায় সরকার এত বিচলিত কেন : রিজভী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৮ মার্চ ২০২৪, দুপুর ২:৪ সময় , আপডেট সময় : ২৮ মার্চ ২০২৪, দুপুর ২:৪ সময়
ভারতের পণ্য বর্জন করায় সরকার ও তাদের লোকরা এত বিচলিত কেন? বলে প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

নতজানু সরকার ভারতের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে মন্তব্য করে রিজভী বলেন, দেশের স্বার্থ নিয়ে সরকার প্রধান তামাশা করছেন। বিএনপি নেতাদের বউরা ভারত থেকে শাড়ি তেমন কেনে না। আর পুরোনো শাড়ি দিয়ে কাঁথাও বানায় না।

রিজভীর বলেন, সীমান্তে হত্যা, ন্যায্য হিস্যার বিষয়ে কেন কথা বলা যাবে না। এগুলো কি দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে না?

তিনি বলেন, হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে বন্ধুপ্রতিম দেশ। স্বামী-স্ত্রী সম্পর্ক হলে এমনটা কেন করবে ভারত? এগুলার বিরুদ্ধে কেন কথা বলা যাবে না তাহলে।

তিনি আরও বলেন, বারবার ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে জনগণের সমর্থন ছাড়া। ভারতের পণ্য বর্জনের সামাজিক আন্দোলনে সংহতি জানানো সঙ্গত বলেও দাবি করেন বিএনপির যুগ্ম মহাসচিব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯