যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরি মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে কর্মচারী বায়েজিদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোরে বিএনপি নেতার চালের আড়তে কর্মচারীর মরদেহ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৫ মার্চ ২০২৪, দুপুর ১১:৫৬ সময় , আপডেট সময় : ২৫ মার্চ ২০২৪, দুপুর ১১:৫৬ সময়
যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরি মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে কর্মচারী বায়েজিদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) ভোরে মরদেহটি উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত বায়েজিদ খুলনার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আড়তের নৈশপ্রহরীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পুলিশের ধারণা, টাকা চুরির ঘটনার জেরে বায়েজিদকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) জুয়েল ইমরান সাংবাদিকদের জানিয়েছেন, শহরের লোন অফিস পাড়াস্থ বিএনপি নেতা মুল্লুক চাঁদের চালের আড়তে কাজ করতেন বায়েজিদ। বেশ কিছুদিন আগে সে ৫ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। খুলনা থেকে তাকে যশোরে ডেকে আনা হয়।

তিনি আরও বলেন, টাকা চুরির ঘটনায় বায়েজিদকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুঠোফোনে বায়েজিদের মৃত্যুর বিষয়টি জানানোর পর তার পরিবার পুলিশকে জানিয়েছেন, টাকার লেনদেনের বিষয়ে খুলনার স্থানীয় টিপু কাউন্সিলার তদারকি করছিলেন।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে যোগ করেন পুলিশ কর্মকর্তা জুয়েল ইমরান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯