জেলার ৩ উপজেলায় বিনামূল্যে পাটের বীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক। চলতি মৌসুুমে (২০২৩-২০২৪) সোনালী আঁশ পাটের আবাদ বৃদ্ধিতে

কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে বীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ৩:২৯ সময় , আপডেট সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ৩:২৯ সময়
জেলার ৩ উপজেলায় বিনামূল্যে পাটের বীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক। চলতি মৌসুুমে (২০২৩-২০২৪) সোনালী আঁশ পাটের আবাদ বৃদ্ধিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে পাটের বীজ দেয়া হচ্ছে। একজন কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য বিজেআরআই তোষা-৮ জাতের ১ কেজি বীজ পাবেন বলে জানান জেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে, লোহাগড়া উপজেলায় ৫হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে এবং কালিয়া উপজেলায় ২হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে প্রণোদনার পাট বীজ দেয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুজ্জামান বাসসকে জানান,পাটের আবাদ বৃদ্ধিতে সরকারি উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের পাশে থেকে সব ধরনের ফসল চাষে চাষীদের উৎসাহিত করতে প্রণোদনা হিসেবে বীজ ও সার সরবরাহ করে যাচ্ছে।সোনালী আঁশ পাটের আবাদ সফলভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি জানান ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯