বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে শনিবার (২৩ মার্চ) সকালে ঢাকায় এসেছে ফিলিস্তিন

বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে ঢাকায় ফিলিস্তিন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ৩:১৭ সময় , আপডেট সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ৩:১৭ সময়
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে শনিবার (২৩ মার্চ) সকালে ঢাকায় এসেছে ফিলিস্তিন ফুটবল দল। বাংলাদেশ দল কুয়েত থেকে ঢাকায় ফিরেছে শুক্রবার রাতে। 

বাংলাদেশ সৌদি আরব থেকে কুয়েত যেতে ভিসা জটিলতায় পড়েছিল। ফিলিস্তিন দলেরও বাংলাদেশ আগমনে ভিসা বিড়ম্বনায় পড়েছিল খানিকটা। বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিলিস্তিনের বাংলাদেশের ভিসা নিশ্চিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ ফিলিস্তিন ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন৷ 

২৬ মার্চ কিংস অ্যারেনায় বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি হবে। সফরকারী দল ফিলিস্তিন ম্যাচের আগের দিন অনুশীলনের সুযোগ পাবে ম্যাচ ভেন্যুতে। আগামীকাল অন্য কোনো ভেন্যুতে অনুশীলন করবে সফরকারী দল। 

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ড্র করেছিলেন জামালরা। কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দল এখনো কোনো ম্যাচে অপরাজিত হয়নি৷ 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯