কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। একজন কিশোরী,

ভৈরবে নৌকাডুবিতে আরও ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ৩:১৫ সময় , আপডেট সময় : ২৩ মার্চ ২০২৪, দুপুর ৩:১৫ সময়
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। একজন কিশোরী, একজন নারী। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

এ নিয়ে তিনজনের মরদেহ উদ্ধার হলো। ঘটনার সময়ই অজ্ঞাত হিসেবে উদ্ধার হওয়া নারীর শনিবার (২৩ মার্চ) পরিচয় পাওয়া গেছে। তিনি ভৈরবের কমলপুরের সুবর্ণা (৪০)। 

শনিবার দুপুর পর্যন্ত নিখোঁজ ছিলেন ৮ জন। তারা হলেন- ভৈরবের আমলা পাড়ার ঝন্টু দের স্ত্রী রুপা দে (৩০), টুটন দের ৫ম শ্রেণি পড়ুয়া মেয়ে মেঘলা দে আরাধ্যা (১১) ও ঝুটন দের ভগ্নিপতি কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার বেলন দে (৩৫), ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের সোহেল রানা (৩০), স্ত্রী মৌসুমী (২৫), মেয়ে মাহমুদা (৭), ছেলে রাইসুল (৫) ও নরসিংদীর বেলাব উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের দারু মিয়ার মেয়ে আনিকা ইসলাম। 
আনিকা এবার নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন বলে জানা গেছে। তবে দুপুর সোয়া ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার হওয়ায় আরও ৬ জন নিখোঁজ আছেন।  

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯