পাবনার ফরিদপুর উপজেলায় চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছে বলে

পাবনায় চালকলের বয়লার বিষ্ফোরণ; শিশুসহ নিহত ২

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ২:২৫ সময় , আপডেট সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ২:২৫ সময়
পাবনার ফরিদপুর উপজেলায় চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭)। অপরজন চাতালে কর্মরত মহিলা শ্রমিক গোপাল নগর গ্রামের পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।

জানা গেছে, কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে চালকলের ধান সিদ্ধ করার সময় ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চাতালের মালিক জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নবিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরজন চাতালে কর্মরত নরী শ্রমিক পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেনের গায়ে বয়লার বিস্ফোরণের পর বয়লারের টুকরা পরলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মরতরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯