নেটিজেনদের আলোচনায় সর্বদা থাকেন পরীমনি। তবে বেশ কিছুদিন ধরেই তাকে কোনো শিরোনামে দেখা যায়নি। বলা যায় ছেলে রাজ্য

বুবলীকে খোঁচা দিয়ে আবার আলোচনায় পরী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ২:১৫ সময় , আপডেট সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ২:১৫ সময়
নেটিজেনদের আলোচনায় সর্বদা থাকেন পরীমনি। তবে বেশ কিছুদিন ধরেই তাকে কোনো শিরোনামে দেখা যায়নি। বলা যায় ছেলে রাজ্য ও নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরী।

কিন্তু নায়িকা শবনম বুবলীকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরী আবার আলোচনায় আসেন।

পরীমনি ফেসবুক পোস্টে লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

 এর জবাবে বুবলীও পাল্টা স্ট্যাটাস লিখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। কাছাকাছি মিলে, একদম মিলে, এ রকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক কিন্তু আর কারো এ রকম হয় না, তারাই খাবার খাওয়ার পর প্রেশার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবে না, তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে.. ’।

এখন প্রশ্ন হলো হঠাৎ তাদের মধ্যে এমন বাগ্‌যুদ্ধ কেন। পরী হঠাৎ করেই এমন স্ট্যাটাস কেন দিলেন!

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯