পবিত্র কুরআনের ভালোবাসায় মুগ্ধ হলেন মার্কিন অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ। তিনি পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পড়েছেন

কুরআন নিয়ে ভুল বোঝাবুঝির উপায় নেই, এটি খুবই স্পষ্ট : স্মিথ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ১২:৪২ সময় , আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ১২:৪২ সময়
পবিত্র কুরআনের ভালোবাসায় মুগ্ধ হলেন মার্কিন অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ। তিনি পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পড়েছেন এবং কুরআনকে তিনি ‘খুবই স্পষ্ট’ হিসেবে অভিহিত করেছেন।

সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আমি সরলতাকে পছন্দ করি, কুরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কুরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কুরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর ও পরিষ্কার।

আরও জানিয়েছেন, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন এবং বেশ অবাক হয়েছেন যখন কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন।
স্মিথ বলেন, আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এর পর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।

উল্লেখ্য, গত বছর রমজান মাসে কুরআন শরিফ পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯