পোশাক নিয়ে আলোচনা মানে যেন অভিনেত্রী উরফি জাভেদের। প্রতিবারের এবারও অদ্ভুত পোশাক গায়ে জড়িয়ে আলোচনার জন্ম দিয়েছেন উরফি।

উরফির গায়ের মধ্যেই জড়িয়ে গোটা সৌরজগৎ !

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, সকাল ৯:৪৩ সময় , আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, সকাল ৯:৪৩ সময়
পোশাক নিয়ে আলোচনা মানে যেন  অভিনেত্রী উরফি জাভেদের। প্রতিবারের এবারও অদ্ভুত পোশাক গায়ে জড়িয়ে  আলোচনার জন্ম দিয়েছেন উরফি। 

উরফির গায়ের মধ্যে জড়িয়ে রয়েছে গোটা সৌরজগৎ। 

জানা গেছে, উরফি এবার অভিনয় করতে চলেছেন একটি ওয়েব সিরিজে। অর্থাৎ ওয়েব সিরিজের দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন তিনি। ফলো করলো ইয়ার সিরিজে দেখা যাবে তাকে। আর সেই সিরিজ মুক্তির আগেই আমাজনের লঞ্চ ইভেন্টে আউটফিটে সৌরজগৎকে সঙ্গে করে দেখা গেল উরফিকে। 

আরও জানা যায়, এই ওয়েব সিরিজের কাহিনী মূলত উরফির জীবনের ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত। ইন্ডাস্ট্রিতে কীভাবে আজকের জায়গায় উঠে এলেন তিনি, পাবলিক ফিগারের আড়ালের যে ব্যক্তিমানুষ উরফি তার গল্প বলবে এই ছবি।

এটি মূলত উরফির জীবনের কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। তার দৃষ্টি আকর্ষণের অদ্ভুত ক্ষমতা উঠে এসেছে এই ছবিতে। 

সেই সিরিজের একটি ইভেন্টে এসে উরফিকে দেখা গেল এক অদ্ভুত পোশাকে। গোটা সৌরজগৎকেই নিজের পোশাকে বন্দি করে ফেলেছেন উরফি জাভেদ। 

এই লুকের ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯