অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ‘ও অভাগী’ ছবির ট্রেলার মুক্তি পেল । ২৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। সাহিত্যনির্ভর

প্রকাশ্যে মিথিলার নতুন ছবির ট্রেলার

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৬ মার্চ ২০২৪, দুপুর ১০:৪৫ সময় , আপডেট সময় : ১৬ মার্চ ২০২৪, দুপুর ১০:৪৫ সময়
অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ‘ও অভাগী’ ছবির ট্রেলার মুক্তি পেল । ২৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। সাহিত্যনির্ভর ছবির মুখ্যভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা।

শুক্রবারে এ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে নজর কাড়লেন মিথিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্পকেই নতুন মোড়কে তুলে ধরা হয়েছে এ ছবিতে। তবে চিত্রনাট্যের কারণে গল্পের চিত্রনাট্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়েছে।

ট্রেলারে  নজর কাড়লেন মিথিলা। তার কথাবার্তার টান থেকে শুরু করে গ্রাম্য এক বধূর নিখুঁত অভিনয় দর্শকদের মনে করিয়ে দিতে বাধ্য কয়েক যুগ আগের কথা। মিথিলা ছাড়াও এই ছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, জিনিয়া পাণ্ডে, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ হালদার।

এই ছবিটি নিয়ে মিথিলা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা দলিত নারীদের ওপর উচ্চবর্ণের এক অভিশাপের কথা তুলে ধরেছে এই ছবি। অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এই পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯